শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাগরপুরে ওয়াকফ জায়গায় মডেল মসজিদ নির্মাণের দাবি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন
টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন

টাঙ্গাইলের নাগরপুরে ওয়াকফকৃত জায়গায় মডেল মসজিদ নির্মাণ না করে সরকারি কলেজ চত্বরে নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার (৩০ জুন) দুপুরে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

বক্তব্য রাখেন, প্রস্তাবিত মডেল মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য মো. তাজউদ্দীন, শিক্ষক মো. মিজানুর রহমান মিজান, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, কলেজছাত্র শাহাদত হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ২০১৮ সালে নাগরপুরে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাবনায় ৪০ শতাংশ জায়গায় এই মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়। নিয়ম অনুয়ায়ী কমপক্ষে ৪০ শতাংশ জায়গা ইসলামিক ফাউন্ডেশনের নামে রেজিষ্ট্রেশন করে দেওয়ার বিধান রয়েছে। সে অনুয়ায়ী নাগরপুরের ৫নং ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের জমি ইসলামিক ফাউন্ডেশনের নামে ওয়াক্ফ করে দেয়। এর পর জাতীয় সংসদ নির্বাচনে আহসানুল ইসলাম টিটু এমপি নির্বাচিত হলে মসজিদটি অন্যত্র নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু শর্ত অনুযায়ী জায়গা পাওয়া না যাওয়ায় তা নির্মাণ করা সম্ভব হয়নি। 

সম্প্রতি স্থানীয় কতিপয় বিএনপি নেতা নাগরপুর সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়। ভিত্তিফলক নির্মাণ করে টাঙ্গাইলের জেলা প্রশাসককে গত ২৬ জুন(বৃহস্পতিবার) নামফলক উন্মোচনের জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু অজ্ঞাত কারণে জেলা প্রশাসক শরীফা হক ভিত্তিফলক উন্মোচন করেননি। 

এদিকে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মডেল মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গা থাকা স্বত্বেও এভাবে কলেজ চত্বরে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়ার বিষয়টি নাগরপুরের সাধারণ মানুষ মেনে নিচ্ছে না। 

এলাকাবাসী সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মাণের প্রতিবাদ এবং ওয়াক্ফকৃত জায়গায় মডেল মসজিদ নির্মাণের দাবিতে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।

ভোরের আকাশ/আজাসা

মসজিদ নির্মাণমানববন্ধন

শেয়ার করুন: