ঘনকুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে ৩ ফেরি

ঘনকুয়াশার কারণে— মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ী দৌলতদিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা শুয়া ৭টা থেকে পাটুরিয়া— দৌলতদিয়া ও রাত সাড়ে ৮টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়। এতে দুই নৌরুটের চার পাড়ে আটকা পড়েছে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস। চরম ভোগান্তিতে যাত্রীরা।
বিআইডব্লিউটিসির আরিচা ঘাট শাখার ডিজি এম আবদুস সালাম জানান— সন্ধ্যা ঘুনিয়ে আসার সাথে সাথে থেমে থেমে কুয়াশা দেখা দিচ্ছিল। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে— কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ায়— পদ্মা নদীর মাঝখানে মার্কিন বাতি বা লাইট দেখা না যাওয়ায়—দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ ছাড়া বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ম্যানেজার—আবু আবদুল্লাহ রনি জানান, ঘনকুয়াশার কারণে রাত ৮:২০ মিনিট হতে আরিচা কাজিরহাট ফেরি চলাচল সাময়িক বন্ধ আছে। তারা আরও জানান— কুয়াশা কেটে পুনরায় ফেরি চলাচল স্বচল করা হবে।
ভোরের আকাশ/মো.আ.