শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামুতে ১ কোটি ৮০ লাখ টাকার ইয়াবাসহ চালক আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ৭:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের রামু মরিচ্যা চেকপোস্টে প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে  ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় আটক করা হয়  হেলাল উদ্দিনকে (৫৩)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় ইয়াবা পরিবহনের অভিযোগে প্রাইভেটকারসহ চালককে গ্রেপ্তার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা চেকপোস্টে দায়িত্বরত বিশেষ টহলদল বিকেল ৫টার দিকে চেকপোস্টে তল্লাশির জন্য একটি সন্দেহজনক প্রাইভেটকার আটক করে। গাড়িটির চালক হেলাল উদ্দিন (৫৩), পিতা- মৃত নুরুল আমিন, ঝাউতলা গাড়ির মাঠ, কক্সবাজার সদরকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তিনি কিছুই স্বীকার করেননি।

পরে গাড়িটি পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করলে বডি পাটাতনের নিচে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বার থেকে ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

আটক হেলাল উদ্দিন কক্সবাজার শহরের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জব্দকৃত ইয়াবা ও আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের সফল অভিযান আমাদের দায়িত্ব পালনে আরও উৎসাহ যোগাবে।”

ভোরের আকাশ/জাআ

ইয়াবাসহরামুইয়াবা

শেয়ার করুন: