শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে ৩টি আসনে ২৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে মাদারীপু‌রের ৩‌টি আস‌নে সংসদ সদস্য প্রার্থী হ‌য়ে লড়‌বেন ২৭ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বি‌কেল ৫টা পর্যন্ত জেলা রিটা‌র্নিং কর্মকর্তা ও সহকা‌রি রিটা‌র্নিং কর্মকর্তা‌দের কা‌ছে এসব প্রার্থী ম‌নোনয়নপত্র জমা দেন।

জানা যায়, মাদারীপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির না‌দিরা আক্তার, জামায়াতের স‌রোয়ার হো‌সেন মৃধা, ইসলামী আন্দোলনের আকরাম হো‌সেন, জাতীয় পা‌র্টির মো. জ‌হিরুল ইসলাম মিন্টু, বাংলা‌দেশ খেলাফত মজ‌লি‌সের সাইদ উদ্দিন আহমেদ হানজালা, গণঅ‌ধিকার প‌রিষ‌দের রা‌জিব মোল্লা, লেবার পা‌র্টির হা‌ফিজুর রহমান, ক‌মিউনিস্ট পা‌র্টির আব্দুল আলী, স্বতন্ত্র হি‌সে‌বে সাজ্জাদ হোসেন সিদ্দিকী, কামাল জামান মোল্লা ও ইমরান হোসেন। এ আস‌নে ১১ জন প্রার্থী ম‌নোনয়নপত্র জমা দেন। ফরম কি‌নে‌ছি‌লেন ১৩ জন।

আরো জানা যায়, মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহ‌মেদ চৌধুরী, বাংলা‌দেশ খেলাফত মজ‌লি‌সের আব্দুস সোবাহান, জাতীয় পা‌র্টির মোহিত হাওলাদার মুহিত, কল‌্যাণ পা‌র্টির সুবল চন্দ্র মজুমদার, সমাজতা‌ন্ত্রিক দল বাস‌দের দিদার হো‌সেন, স্বতন্ত্র হি‌সে‌বে মিল্টন বৈদ‌্য, শহিদুল ইসলাম খান, কামরুল ইসলাম সাঈদ আনসারী ও মো. রেয়াজুল ইসলাম। এ আস‌নে ম‌নোনয়নপত্র জমা দি‌য়ে‌ছেন ১০ জন প্রার্থী। ত‌বে ম‌নোনয়নপত্র কি‌নে‌ছি‌লেন ১৪ জন।

এছাড়া মাদারীপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আনিসুর রহমান, জামায়াতের মো. র‌ফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আজিজুল হক, খেলাফত মজলিস হুজাইফা মোল্লা, সুপ্রীম পা‌র্টির নিতাই চক্রবর্তী ও স্বতন্ত্র হি‌সে‌বে ‌আসাদুজ্জামান পলাশ। এ আস‌নে ম‌নোনয়নপত্র জমা দি‌য়ে‌ছে ৬ জন প্রার্থী। ত‌বে ম‌নোনয়নপত্র কি‌নে‌ছি‌লেন ১০ জন।

জেলা রিটা‌র্রিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম ব‌লেন, নির্বাচন সুষ্ঠু কর‌তে সক‌লের সহ‌যো‌গিতা কর‌তে হ‌বে। আগামী ৫ জানুয়া‌রি পর্যন্ত ম‌নোনয়নপত্র ঝাচাই বাচাই করা হ‌বে।

ভোরের আকাশ/এসএইচ

মাদারীপুরমনোনয়নপত্র

শেয়ার করুন: