শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে বিপ্লব ও সংহতি দিবস পালন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ৬:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে রবিবার বিকেলে মাওনা চৌরাস্তা এলাকায় এক বিশাল র‍‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।

সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।

মিছিল পরবর্তী সমাবেশে ডাঃ বাচ্চু বলেন, ৭ নভেম্বরের চেতনা হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনের প্রতীক। আজ দেশ এক গভীর সঙ্কটে রয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল, দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল। ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ কে বিজয় করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল—এই দলই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের রক্ষাকবচ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, বিএনপি নেতা এড. আবু জাফর সরকার, এড. আহসান কবির, সাইফুল হক মোল্লা ও আবুল হোসেন প্রধানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/জাআ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসশ্রীপুর

শেয়ার করুন: