শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোটালীপাড়ার ১৫ মন ভেজাল গুড় জব্দ, ৫০হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গোপালগঞ্জের কোটালীপাড়ার কলাবাড়ী গ্রামের একটি কারখানায় অভিযান চালিয়ে ১৫ মন ভেজাল গুড় জব্দ ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরী করে বাজারজাত করার অভিযোগে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ এপ্রিল) বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক এ জরিমানা করেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম চয়ন সরকার, তিনি কলাবাড়ী গ্রামের পূর্ণ চন্দ্র সরকারের ছেলে।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. জাকির হোসেন এবং ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাগুফতা হক সাংবাদিকদের জানান, কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামের গুড় তৈরীকারক চয়ন সরকার বেশকিছুদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের চিটাগুড়ের সঙ্গে নিষিদ্ধ হাইড্রোজ, ফিটকিরি, নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার, পচা মিষ্টি, নষ্ট মিষ্টির গাদ, ময়দা, সোডা ও চিনি ব্যবহার করে খেজুর ও আখের গুড় তৈরি করে স্থানীয় বাজারছাড়া দেশের বিভিন্ন জেলা উপজেলায় বাজারজাত করে আসছিল।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে কারখানায় মজুদ থাকা প্রায় ১৫ মন ভেজাল গুড় জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস ও কৃষি বিপণন আইনে কারখানার মালিক চয়ন সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিচারক আরো বলেন, চয়নের কারখানায় অভিযান চলাকালে, প্রতিটি গুড়ের ড্রামের ভেতরে তেলাপোকাছাড়া নানা ধরনের পোকা পাওয়া গেছে, যা সরাসরি জনস্বাস্থ্যের জন্য হুমকি। এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদনের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/আ.র

ভেজাল গুড় জব্দ

শেয়ার করুন: