শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

রামগঞ্জে যুবদল কর্মীর হাতে বিএনপি কর্মী খুন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে চিহ্নিত সন্ত্রাসীদের দাবীকৃত দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় আনোয়ার হোসেন (৪৫) নামের এক বিএনপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মো. ইউসুফ (৪২) নামের এক যুবদল কর্মী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারী বাড়ির মজিবুল হকের ছেলে ও চার সন্তানের জনক। অভিযুক্ত ইউসুফ একই গ্রামের মাইঝের বাড়ির এরশাদ মিয়ার ছোট ছেলে।

আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথিসহ স্বজনরা জানায়, আনোয়ার তার শ্যালককে বিদেশে পাঠানোর জন্য একটি সংস্থা থেকে দুই লাখ টাকা নেন। বিষয়টি জানতে পেরে ইউনিয়ন যুবদলের কর্মী মো. ইউসুফসহ আরও তিনজন ওই টাকা চাঁদা হিসেবে দাবি করে। গত দুই-তিন দিন ধরে তারা দোকানে এসে নিয়মিত হুমকি দিচ্ছিল।

মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে ইউসুফ ও আরও দুইজন দোকানে ঢুকে একা থাকা আনোয়ারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার দোকান থেকে দৌড়ে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার জানান, হত্যাকারী ইউসুফ যুবদলের কর্মী আর আনোয়ার বিএনপির একজন কর্মী হলেও কোনো বড় পদে ছিলেন না।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমির ফয়সাল বলেন, আনোয়ারের বুকে ও পেটে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আজ সকালে বাগবিতণ্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ারের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

ভোরের আকাশ/মো.আ.


 

 

লক্ষ্মীপুরযুবদলছুরিকাঘাতে হত্যাবিএনপি

শেয়ার করুন: