শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাউফলে জামায়াত আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

বাউফল, পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ডঃ শফিকুল ইসলাম মাসুদ (দাঁড়িপাল্লা প্রতীক)-এর সমর্থনে আগামী ৬ই ফেব্রুয়ারি বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিতব্য বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী ডঃ শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি সোমবার রাত আনুমানিক ১১টায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে পুলিশের অভিযান পরিচালনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ডঃ শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমিরে জামায়াতের আগমন ও জনসভাকে কেন্দ্র করে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়েছে। কোনো পূর্ব নোটিশ বা সুনির্দিষ্ট কারণ ছাড়াই গভীর রাতে রাজনৈতিক দলের অফিসে অভিযান গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত।”

তিনি আরও বলেন, “এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। আমরা শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় পিছপা হব না।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৬ই ফেব্রুয়ারি বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিতব্য জনসভা হবে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পক্ষে একটি গুরুত্বপূর্ণ সমাবেশ। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

ডঃ শফিকুল ইসলাম মাসুদ বাউফলবাসীকে সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান এবং গণমাধ্যমের প্রতি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ করেন।

 

ভোরের আকাশ/আ.র

সংবাদ সম্মেলন

শেয়ার করুন: