শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর-৫

এ.জেড.এম রেজওয়ানুল হক সংসদ সদস্য নির্বাচিত 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ.জেড.এম রেজওয়ানুল হক। প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি মোট ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। নারী-পুরুষ নির্বিশেষে উৎসবের আমেজে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই পার্বতীপুর ও ফুলবাড়ির বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের হয়। সমর্থকরা মিষ্টি বিতরণ করেন এবং একে অপরকে শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দনের জোয়ার বইতে থাকে।

নবনির্বাচিত এমপি এ.জেড.এম রেজওয়ানুল হক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এই বিজয় জনগণের বিজয়। আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার প্রতিদান আমি উন্নয়ন ও সেবার মাধ্যমে দিতে চাই। পার্বতীপুর ও ফুলবাড়ির সার্বিক উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।”

বিজয়ের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। বিশেষ করে পার্বতীপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও তরুণ সমাজের প্রতিনিধিরা জানান, তারা একটি উন্নয়নমুখী নেতৃত্ব প্রত্যাশা করেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাটের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক এবং ফলাফল জনগণের প্রত্যাশার প্রতিফলন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি বিরাজ করছে।

উল্লেখ্য, দিনাজপুর-৫ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত। এ আসনের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন ভবিষ্যতে জেলার সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ভোরের আকাশ/ র.ই


 

 

বেসরকারিভাবে নির্বাচিতএ.জেড.এম রেজওয়ানুল হক

শেয়ার করুন: