মাগুরায় আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ জন গ্রেপ্তার

মাগুরায় আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৪টি চোরাই মোটরসাইকেল ১টা অটোরিকশা উদ্ধার করা হয়।
মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মামুদা পিপিএম,বিপিএম এর র্নিদেশে সোমবার (৩০জুন) রাত ৯টার দিকে মাগুরা সদর থানার ইনচার্জ এর নেতৃত্বে বিভিন্ন জেলা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হল- সজিব রংদার সরকার, নুর মোহাম্মাদ, মনোয়ার শেখ, আসিফ মল্লিক, শামপুর,রাব্বি শিকদার, আবু হানিফ হিমেল, মোঃরবিউল ইসলাম, আলিম হোসেন। এদের দেওয়া তথ্য মতে ৪টি মটর সাইকেল ১টি ১৫০সিসি পালসার ও ৩টি ডিসকাভার উদ্ধার করা হয়।
মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি বলেন, সজিব রংদার সহ গ্রেপ্তারকৃত সবাই একটি সুসংগঠিত চোরচক্রের সদস্য। জিজ্ঞাসাবাদে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বর্তমানে মাগুরা সদর থানায় রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে।
এই ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের প্রকৃয়া চলছে।
ভোরের আকাশ/আজাসা