শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর চুল কেটে দেওয়ায় স্বামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৭ মে ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে মারধর, ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে দিনু মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (৭ মে) নরসিংদী সদরের খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দিনু মিয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে। 

তিনি পেশায় একজন সেলুন কর্মী। এর আগে মঙ্গলবার (৫ মে) সকালে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগী মীম আক্তার (২০) আখাউড়ার আজমপুর এলাকার জহিরুল ইসলামের মেয়ে।

ভুক্তভোগীর অভিযোগ, "ব্যবসার জন্য বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা এনে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তার ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন স্বামী দিনু মিয়া। নির্ধারিত সময়ে টাকা এনে দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে স্বামী তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গাল ও হাতে আঘাত করা হয়।"

এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলেও অভিযোগ করেন তিনি। মীম আক্তার অভিযোগ করেন, নির্যাতনের একপর্যায়ে শাশুড়ির সহযোগিতায় তার মাথার চুল কেটে দেওয়া হয়।

তিনি বলেন, 'আমাকে প্রায়ই যৌতুকের টাকার জন্য চাপ দেওয়া হতো। এবার টাকা দিতে না পারায় তারা আমার ওপর নির্যাতন চালায়। পরে আমাকে অপমান করার জন্য মাথার চুল কেটে দেয়।'

আরও পড়ুন

মনোহরগঞ্জে কৃষক-কৃষানি পার্টনার কংগ্রেস

ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কাটা চুল সঙ্গে নিয়ে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে মাথার কাটা চুল নিয়ে তিনি আখাউড়া থানায় গিয়ে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ভোরের আকাশকে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি দিনু মিয়াকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) অভিযুক্ত দিনু মিয়াকে আদালতে পাঠানো হবে। ঘটনায় জড়িত অন্যদেরকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/ র.ই

স্বামী গ্রেপ্তারজাবেদ উল ইসলাম

শেয়ার করুন: