শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৭ বছর একটি দল আমাদেরকে শাসন করেছে, শাসন করেছে মুক্তিযুদ্ধের মালিকানা নিয়ে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই ১৭ বছরে একটি দল আমাদের'কে শাসন করেছে, এবং শাসন করেছে মুক্তিযুদ্ধের মালিকানা নিয়ে, তারা দাবি করেছে মুক্তিযুদ্ধ তাদের একমাত্র সম্পদ। এটা কি সত্য? মুক্তিযুদ্ধ ছিলো জনযুদ্ধ। সেই যুদ্ধে শুধু আওয়ামী লীগ যুদ্ধ করে নাই, সেই যুদ্ধে আমি টুকু যুদ্ধ করেছি। আমি ভাসানীর ম্যাপ করতাম। এরকম হাজারো হাজারো লক্ষ লক্ষ বিভিন্ন মতের লোকে যুদ্ধ করেছে। সেজন্য এটাকে বলা হয় জনযুদ্ধ। কিন্তু আপনেরা আওয়ামী লীগের এই মালিকানায় শিকার হয়ে গেছিলেন।

তিনি আরও বলেন, আমাকে পেট্রোল পাম্প পাহারা দেওয়া লাগে, পেট্রোল ডিপোও পাহারা দেওয়া লাগে। যাতে চুরি না হয়। তার পরও চুরি হচ্ছে। কারন নৈতিক চরিত্র খারাপ হয়ে গেছে। আজকে আমি তেল ঠিকই দিচ্ছি। প্রতিদিন পেট্রোল পাম্পে যে তেল দিলে বেঁচতে এক থেকে দেড় দিন সময় লাগতো, এখন সেই তেল দুই ঘন্টায় শেষ হয়ে যায়। তেল কই যায়। আমাদের পুলিশ সুপার কাল মাটির নিচ থেকে তেল বের করে নিয়ে আসছে। চুরি করা তেল বের করে নিয়ে আসছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন।

মন্ত্রী মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, তেল চুরি রোধে মুক্তিযোদ্ধাদেরও অতন্ত্র প্রহরি হিসেবে কাজ করতে হবে। শুধু বুকে অতন্ত্র প্রহরি লিখে রাখলে চলবে না। একটু অতন্ত্র প্রহরি হন। তাহলে মানুষ জানবে মুক্তিযোদ্ধারা বেঁচে আছে। কোন গ্রামে কয়টা মুক্তিযোদ্ধা আছে কইতে পারে না। তবে কোন গ্রামে কারা আল্লাহর আইন পালন করে তা বলতে পারে। সে জন্য আজ মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হচ্ছে। এখন প্রয়োজন হয়েছে, প্রত্যেকটা মুক্তিযোদ্ধার দায়িত্ব হয়ে গেছে রাস্তায় নামা এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা রক্ত দিয়েছি, আমরা পতাকা এনেছি, আমরা শাসনতন্ত্র এনেছি এবং বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পৃথিবীতে পরিচিত করেছি। সেই জিনিসটা নিজে থেকে প্রতিষ্ট করতে হবে।

তিনি আরও বলেন, আমরা একটি ধর্মভিত্তিক রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। ধর্ম দিয়ে রাষ্ট্র হয়না সেটার উদাহরন হলো পাকিস্তান। পাকিস্তান ধর্ম দিয়ে লড়াই করতে করতে আসকে কি অবস্থা সবাই জানে। জিয়াউর রহমান সেদিন যদি ওই আলো না দেখাতো তাহলে বাঙ্গালী জাতি যে ভাবে হতাশ হয়ে গিয়েছিলো আসলেই কিন্তু এই পতাকা ও মানচিত্র পাওয়া খুব কঠিন হতো।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।

ভোরের আকাশ/নি

সিরাজগঞ্জ

শেয়ার করুন: