শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাসপাতাল প্রশাসনের উদোাগ

মাসুদ রানা, বরিশাল ব্যুরো

প্রকাশ : ৮ মে ২০২৫, ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাসপাতাল প্রশাসনের উদোাগ
শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাসপাতাল প্রশাসনের উদোাগ

কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত পোশাক পরার নির্দেশ দিয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসন।

মঙ্গলবার (৬ মে) হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে পোশাক বিতরণকালে এ নির্দেশ দেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ. কে. এম মশিউল মুনীর। 

তিনি বলেন, হাসপাতালের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কর্মরত চিকিৎসক, নার্স ও স্টাফদের নির্ধারিত পোশাক পরতে হবে। হাসপাতালে কর্মরতরা পোশাক না পড়লে কে চিকিৎসক, কেই বা স্টাফ তা বোঝা যায় না। ফলে বহিরাগত, দালাল ও প্রতারক চক্র হাসপাতালে অবাধে যাতায়াতের সুযোগ পায় এবং তার অপকর্মে লিপ্ত হয়। 

তিনি আরও বলেন, নার্সরা তাদের নির্ধারিত পোশাক পরছেন। পাশাপাশি বেশ কিছু চিকিৎসকও পোশাক পরে কর্মস্থলে আসেন। কিন্তু ৪র্থ শ্রেণি ও আউটসোর্সিং কর্মচারীরা পোশাক না পরার করার কারণে প্রায় সমস্যা দেখা দেয়।। এ জন্যে আউটসোর্সিং কর্মচারীদের পোশাক দেয়া হয়েছে। 

পরিচালক বলেন, কর্মরত চিকিৎসক, নার্স, কর্মচারীদের পোশাক পরার পাশাপাশি নির্দিষ্ট পরিচয়পত্র ইস্যু ও ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। 

হাসপাতাল পরিচালকের কার্যালয়ের সামনে আউটসোর্সিং কর্মচারীদের মাঝে পোশাক বিতরণকালে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান ও সহকারি পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. রেজওয়ানুল আলম রায়হান। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: