শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ জুন ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে শিশু-কিশোরদের ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাসেদ আলী বিশু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (৯ জুন) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার সুবইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দীন ও পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি ও চেয়ারম্যান জানান, সকালে সুবইল ঈদগাহ মাঠে আম গাছের নিচে স্থানীয় শিশু-কিশোররা ক্রিকেট খেলছিলেন। এ সময় গাছের আম ঝরে যাবে এমন আশঙ্কায় নিহত বাসেদ আলীর স্বজনরা ওই শিশু কিশোরদের সেখানে ক্রিকেট খেলতে নিষেধ করে।

এ নিয়ে সেখানে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। পরে সাবেক ইউপি সদস্য বায়রুল ইসলামের নেতৃত্বে তার লোকজন বাসেদ আলীর স্বজনদের উপর হামলা চালায়। এ নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান বাসেদ আলী। উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসেদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে ময়নাতন্তের জন্য। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/জাআ

চাঁপাইনবাবগঞ্জসংঘর্ষ

শেয়ার করুন: