শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৪ জন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৪ জন আটক
চুয়াডাঙ্গায় অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৪ জন আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সামনে থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১১ মে) ভোর সাড়ে ৪ টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিন জীবননগর বিওপির হাবিলদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এদেরকে আটক করেন। আটককৃতদের মধ্যে ২ জন শিশু, ৩ জন নারী এবং ৯ জন পুরুষ রয়েছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোরবার ভোর সাড়ে ৪ টার সময় সীমান্ত ইউনিয়নের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার ঘাটবিল গ্রামের শাহাদত কাজীর ছেলে মোহাম্মদ হাসান কাজী (৩৮), মৃত মোশারফ কাজীর মেয়ে সেলিনা বেগম (৩৬), হাসান কাজীর ছেলে মোহাম্মদ সালমান কাজী (১৪),  মো. শাকিব কাজী (১২), যশোর জেলার বসতপুর গ্রামের মৃত আব্দুর রব মুন্সির ছেলে মো. ইউনুস আলী (৩৬), বহিলাপোতা গ্রামের চান মিয়ার ছেলে মো. হোসেন আলী (৪৯), শাঁখারি পোতা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. আজিজুর রহমান (২৬), বহিলাপোতা গ্রামের মো. ইসলাম মোল্লার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৮), কলসি গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে মোসাম্মৎ আদরী (২৭), ঘীবা গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. সোহেল হোসেন (১৮), চাচরা গ্রামের মোহাম্মদ তবিবুর রহমানের ছেলে মো. জাহিদুর রহমান (৫০), খুলনা জেলার মুক্তার আলী গাজীর মেয়ে নাজমা খাতুন (৩৬), নোয়াখালী জেলার ওয়াসেকপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. ইলিয়াস (৩৭) এবং খাগড়াছড়ি জেলার হাতির খোদা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ইউসুফ নবী (২৬)।

আটককৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেছে তারা ৬ মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভালো কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, বিজিবি সদস্যরা রোববার দুপুরে ১৪ জন অবৈধ অনুপ্রবেশকারীকে থানায় সোপর্দ করেছে।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: