যাদের ভোটে নির্বাচিত হয়েছি আমি তাদের প্রতি কৃতজ্ঞ: আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী-১ (সদর) আসনে থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী। তিনি পেয়েছেন ১,৫২,০৮৭ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ফিরোজ আলম পেয়েছেন ৫৮,১৬১ ভোট।
সাবেক বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেন, এই বিজয় পটুয়াখালী-১ আসনের প্রতিটি মানুষের। যাদের ভোটে নির্বাচিত হয়েছি আমি তাদের প্রতি কৃতজ্ঞ। উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে রায় দিয়েছেন পটুয়াখালী-১ আসনের প্রিয় জনতা।
বিএনপির এই নেতা বলেন, আমি এই বিজয় এলাকার প্রতিটি মানুষের প্রতি উৎসর্গ করছি। সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্য দূর করে একটি উন্নত ও নিরাপদ এলাকা গড়তে কাজ করবো।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আমি দল-মত নির্বিশেষে সকল মানুষের প্রতিনিধি হয়ে কাজ করবো। উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।
ভোরের আকাশ/এসএইচ