শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষা, দুর্নীতি ও মাদকবিরোধী অবস্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স নীতি তুলে ধরলেন ডা. বাচ্চু এমপি

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ৯:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। একই সঙ্গে তিনি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

একটি শিক্ষিত, মেধাবী ও নৈতিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে   গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার তমির উদ্দিন দাখিল মাদ্রাসার বেগম আয়েশা অডিটোরিয়ামে আমেনা শেখ স্কলারশিপ আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু আরো বলেন, আমাদের প্রধান মন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল। 
তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শিক্ষার ওপর। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও সম্পৃক্ত করতে হবে। এতে তারা শারীরিক ও মানসিক ভাবে সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

তিনি শিক্ষকদের এ বিষয়ে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমেনা শেখ স্কলারশিপের মতো উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের অভিনন্দন জানান তিনি।

আরও পড়ুন

দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

অনুষ্ঠানে জানানো হয়, শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা আমেনা শেখ স্কলারশিপের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় কৃতকার্য মোট ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে উত্তীর্ণ শিক্ষার্থীদের নগদ অর্থ ক্রেস্ট সনদ পুরস্কার এবং অন্যান্য শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

আমেনা শেখ স্কলারশিপের চেয়ারম্যান এস এম কাজল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, পৌর বিএনপি সদস্য সচিব আলহাজ্ব  বিল্লাল হোসেন বেপারি, বিএনপি নেতা নরুল আমিন আকন্দ, শাহজাহান মোড়ল, শহীদুল্লাহ্ বুন্দুকশি, আরিফুল ইসলাম সরকার, রাশেদুল হক নয়ন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।

ভোরের আকাশ/এনউব

ডা. বাচ্চু এমপি

শেয়ার করুন: