শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে দুই শিশু রক্তাক্ত মরদেহ উদ্ধার

শফিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টঙ্গীতে দুই শিশু রক্তাক্ত মরদেহ উদ্ধার
টঙ্গীতে দুই শিশু রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে দুই শিশুর রক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নরপিশাচের ভয়ংকর থাবায় ছিন্নভিন্ন নিথর দেহ পরছিলো মেঝেতে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে টঙ্গী পূর্ব থানার আরিচপুর রূপবানের টেক এলাকার জনৈক সানোয়ার মিয়ার ৮ তলা বাড়ির তৃতীয় তলা থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার দুটি মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্জারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার দুই সন্তান ৬বছর বয়সী মালিহা ও চার বছর বয়সী আব্দুল্লাহ্। আব্দুল বাতেন টঙ্গীর রূপবানের টেকের এলাকার জনৈক আনোয়ার মিয়ার আট তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া পরিবারের সদস্যদের নিয়ে বাস করতেন।

নিহত দুই শিশুর স্বজনরা জানান, শিশু দুইটি সহোদর ভাই-বোন। শুক্রবার দুপুরে বাড়িতে থাকা শিশুদের বাবা, মা ও দাদীরা একসাথে দুপুরের খাবার খান। এরপর মা সালেহা বেগম ফ্ল্যাটের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। দাদী উপর তলার ফ্ল্যাটে বেড়াতে এবং বাবা শিশুদের ঘরে রেখে বাইরে যান।কিছু সময় পর মা ঘরের দরজা খোলা দেখতে পান এবং শিশুদের রক্তাক্ত অবস্থায় মেঝেতে দেখতে পান। তার চিৎকারে দাদীয় উপর তলা থেকে নেমে এসে ছেলেকে খবর দেন। পরে তার ডাক চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে এলে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ দুই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের করা প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিবারের ধারণা, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূ্র্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: