বাসাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া

টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাসাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন ও ওহিদুল ইসলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে এডভোকেট আহমেদ আযম খানের শারীরিক সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
ভোরের আকাশ/আ.র