শ্রীপুরে অর্ধশতাধিক ব্যক্তি বিএনপিতে যোগদান

গাজীপুরের শ্রীপুরে ব্যাবসায়িসহ বিভিন্ন শ্রেণি–পেশার অর্ধশতাধিক ব্যক্তি বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুর -৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর বাসায় তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এসময় ডা. বাচ্চুও তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। এ সময় যোগদানকারীরা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করার ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুল হাসান হান্নান, আব্দুল হান্নান, সজল মাস্টারসহ দলের স্থানীয় নেতারা।
বিএনপিতে যোগদানকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী সবুজ খান, আসাদুজ্জামান খান, শহিদুল ইসলাম, শেখ আবুল হোসেন, সোহাগ খান, বুলবুল খান, সাখাওয়াত হোসেন খান, লিটন শেখ, আজাহার ব্যাপারী, হেলাল উদ্দিন ব্যাপারী, আজিজুল হক, খলিলুর রহমান, রতন মিয়া, নাঈম মিয়াসহ অর্ধশতাধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন।
ভোরের আকাশ/র.ই