শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচন উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্প সিল করার নির্দেশ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার 

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরবর্তী কয়েকদিন কক্সবাজারের উখিয়া-টেকনাফ এলাকার রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে রাখা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ভোটগ্রহণের সময় রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল-মিটিংয়ে অংশ নিতে না পারে এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে যেন তাদের ব্যবহার করা না হয় সে জন্যই ভোটের আগে ও পরে কয়েকদিন রোহিঙ্গা ক্যাম্পগুলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা হবে। 

তিনি আরও বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা এই তিনটি মূল নীতিকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে বলেন, এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যর্থ হলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে।

নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই যৌথবাহিনীর অপারেশন শুরু হবে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, এ অভিযানের মূল লক্ষ্য হবে—অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং নির্বাচনী আচরণবিধির বড় ধরনের লঙ্ঘন হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ। 

তিনি বলেন, “মিন মিন করে নির্বাচন করা যাবে না। অনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। কেউ সংক্ষুব্ধ হলে আইনের আশ্রয় নেবেন, গায়ের জোরে কিছু হবে না।”

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজারে কর্মরত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে বেলা সাড়ে ১২টায় উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উখিয়া ও টেকনাফ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় জেলা নির্বাচন কর্মকর্তা, বিজিবি, পুলিশ, এপিবিএন, র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/র.ই
 

আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশনার

শেয়ার করুন: