শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ৪:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনে গাছ ফেলে নাশকতার অপচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সাতকানিয়া রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ঢেমশা ইউনিয়নের মধ্য দিয়ে অতিক্রম করা রেললাইনে এ ঘটনা ঘটে। ঠিক কোন সময় গাছ ফেলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

রেলস্টেশন সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেনটি সাতকানিয়া স্টেশন নিরাপদে অতিক্রম করে। এরপর রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে দুর্বৃত্তরা কয়েকটি গাছের ডাল রেললাইনে ছড়িয়ে–ছিটিয়ে রাখে।

সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মং ইউ মারমা জানান, সকাল ৬টার দিকে রেললাইনে গাছ ফেলার বিষয়টি তারা জানেন। খবর পেয়ে নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের ভিতরে গাছ সরিয়ে ফেলে।

তিনি আরও বলেন, “ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি সাতকানিয়া স্টেশন অতিক্রম করার কথা ছিল। তবে আজ ট্রেনটি সকালে ৭টার দিকে স্টেশন অতিক্রম করে। তার আগেই গাছ সরিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এখন রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ভোরের আকাশ/জাআ

সাতকানিয়ানাশকতার চেষ্টা

শেয়ার করুন: