শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁ মত বিনিময় করলেন জামায়াত প্রার্থী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ৪:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬, নওগাঁ-১ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী। নিয়ামতপুর উপজেলায় কর্মরত
বিভিন্ন পত্রিকা, টেলিভিশনের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৯ জানুয়ারি শুক্রবার বেলা ১১টায় জামায়াতে ইসলামী বাংলাদেশ নিয়ামতপুর উপজেলা শাখার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের জামায়াতে ইসালামী বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মপরিষদ সদস্য, মো.আফজাল হোসেন, আমীর, নিয়ামতপুর উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ, নায়েবে আমীর মো. ইব্রাহীম হোসেন, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সদস্য এ্যাডভোকেট এস,এম জোবায়ের হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের নিয়ামতপুর উপজেলা শাখার প্রচার সম্পাদক সুলতান আহমেদ।

আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আব্দুল মতিন, আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, সদস্য এস,এম সাগর দাস, নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান সাজু, সহ-সভাপতি রুহুল আমীন, সদস্য জাকির হোসেন প্রমুখ।

সভায় প্রধান অতিথি জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, আমরা শতভাগ আশাবাদী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমরাই
নির্বাচিত হবো। আর আমরা নির্বাচিত হলে আল্লাহ আইনের আলোকে দেশ পরিচালনা করবো। স্থানীয় ও জাতীয় বিভিন্ন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা সমাধানের চেষ্টা
করবো। 
আমার নির্বাচনী এলাকা তিন উপজেলা নিয়ে গঠিত। আমি নির্বাচিত হলে দুটি উপজেলা নিয়ামতপুর ও সাপাহারকে পৌরসভায় উন্নীত করবো। বিশেষ করে
নিয়ামতপুর উপজেলার যে সমস্ত সমস্যা যেমন শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যার সমাধান করবো।

ভোরের আকাশ/আ.ব
 

নিয়ামতপুরজামায়াত প্রার্থীমত বিনিময়

শেয়ার করুন: