শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২১ মে ২০২৬, ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা আত্মসাৎ এবং পরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রাকাশ দাশ ও তার পরিবারের সদস্যরা।

বুধবার (২০ মে) বিকেলে চট্টগ্রাম একাডেমি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রাকাশ দাশ। 

এ সময় তিনি জানান, সেচ্ছাসেবক দল নেতা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রণি মিত্র প্রকাশ এলেক্স রনি তাকে চট্টগ্রাম বন্দরে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ধাপে ধাপে প্রায় পাঁচ লাখ টাকা নেন। 

পাশাপাশি তার ব্যাংকের খালি চেক ও খালি স্ট্যাম্পেও স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। 

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করা হয়। একপর্যায়ে তার ব্যাংকের খালি চেক ও খালি স্ট্যাম্প ব্যবহার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করা হয়। এছাড়া ভয়ভীতি ও হুমকিও দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। 

তিনি বলেন, অভিযুক্ত রণি মিত্র প্রকাশ এলেক্স রনি শুধু তার সঙ্গেই নয়, আরও অনেকের সঙ্গে বন্দরে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছেন। 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, চাকরির আশায় তারা সর্বস্ব হারিয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরও পড়ুন

চট্টগ্রাম ওয়াসায় নতুন এমডি

একই সঙ্গে প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ ফেরত ও মিথ্যা হয়রানি বন্ধের আহ্বান জানান তারা। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী রাকাশ দাশের মা ঝন্না দাশ, মামা রাজু, সাজু, অঞ্জনা দাশ, রনি দাস, রুপা দাশ, কেনল দাশসহ আরও অনেকে।

ভোরের আকাশ/ র.ই

সংবাদ সম্মেলনেঝন্না দাশ

শেয়ার করুন: