শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মণিরামপুরে জ্ঞানভিত্তিক রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ৭:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

যশোরের মণিরামপুরে জ্ঞানভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার খামারবাড়ি পাবলিক লাইব্রেরীর উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

লাইব্রেরির সভাপতি মতিয়ার রহমান খানের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, লাইব্রেরির আজীবন সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, অ্যাডভোকেট মকবুল ইসলাম, খান শফিয়ার রহমান, অধ্যাপক দৌলত হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, মণিরামপুর পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক মহিবুল্লাহ মনু।  

শুভেচ্ছা বক্তব্য রাখেন খামারবাড়ি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক জমিরুল ইসলাম। লাইব্রেরির সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, মশিয়ার রহমান গাজী, সেলিম খান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, তানভীর হাসান খান প্রমূখ।

জ্ঞানভিত্তিক রচনা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, কৃৃতিত্বের সনদপত্র ও শিক্ষামূলক বইসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়।

ভোরের আকাশ/এসএইচ

মণিরামপুরপুরস্কার বিতরণ

শেয়ার করুন: