সাদাপাথর লুটকাণ্ডে কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটের ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর স্বাক্ষরিত আদেশে তাকে পদচ্যুত করা হয়।
আজিজুন্নাহারকে সিলেটের ফেঞ্চুগঞ্জে বদলি করা হয়েছে। পাশাপাশি ফেঞ্চুগঞ্জের বর্তমান ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় আজিজুন্নাহারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, লুটপাট বন্ধে দায়িত্বশীল ভূমিকা না রেখে তিনি উল্টো ঘটনায় সহায়তার আশঙ্কা তৈরি করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে ব্যাপক সমালোচনা চলছিল।
নতুন কোম্পানীগঞ্জ ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি ফেঞ্চুগঞ্জের ইউএনও হিসেবে দায়িত্ব পালন করতেন।
ভোরের আকাশ//হ.র