শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভান্ডারিয়ায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি'র উঠান বৈঠক

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৫নং ধাওয়া ইউনিয়নের সর্বস্তরের জনগের উদ্যোগে রবিবার (১৬ নভেম্বর) রাতে ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

ধাওয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি কাজী আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-২ (কাউখালী,ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র দলীয় মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপি'র সভাপতি ও জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ,ধাওয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মোঃ আব্দুর রশিদ খান, ধাওয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মোর্শেদ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট ভান্ডারিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক কে এম জামাল হায়দার।

বৈঠকে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতি ছিল উৎসাহজনক। বক্তারা বলেন, রাষ্ট্র পুনর্গঠনে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই দেশের সার্বিক পরিবর্তনের পথ দেখাবে। তারা জনগণকে বিএনপি'র এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আয়োজনে অংশ নেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও তৃণমূলের কর্মীরা। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।

ভোরের আকাশ/তা.কা



 

ভান্ডারিয়াবৈঠকবিএনপি

শেয়ার করুন: