পাবনায় মজুদকৃত বিপুল পরিমানের ডিজেল জব্দ

পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকার দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমানের ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে ডিজেল মজুদ করার দায়ে প্রতিষ্ঠান দুটি থেকে এক লাখ টাকা জরিমানা আদায় ও জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।
গত রবিবার( ২৬ এপ্রিল) দিনগত রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে বেড়া উপজেলার কাজিরহাট বাজারের আব্দুল কুদ্দুস ও আব্দুস সালামের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে আব্দুস সালামের প্রতিষ্ঠান থেকে ১২’শ লিটার এবং আব্দুল কুদ্দুসের প্রতিষ্ঠান থেকে ৩৬’শ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোনাল্ড চাকমা প্রতিষ্ঠান দুইটির মালিক কে ৫০ হাজার টাকা করে জরিমানা করে।আজ সোমবার সকাল থেকে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।
এনএসআই এর যুগ্ম-পরিচালক তৌফিক ইকবালের নির্দেশে উপপরিচালক এ,বি,এম, লুৎফুল কবীরের তত্ত¡াবধানে এনএসআই সদস্যরা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযানে সহায়তা করেন।
ভোরের আকাশ/এনউব