শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়া উপজেলার একটি বসতঘর থেকে একই পরিবারের তিন সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে এ ঘটনা প্রকাশ্যে আসে। মরদেহগুলোর অবস্থা ও ঘটনাস্থলের প্রাথমিক আলামত বিবেচনায় নিয়ে সম্ভাব্য হত্যাকাণ্ডের দিকটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। নিহতরা হলেন আহাত হাওলাদার (২২), তার মা মনিরা বেগম (৫৫) এবং নানি রাশিদা বেগম (৮০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কয়েকজন প্রতিবেশী বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘর থেকে তীব্র দুর্গন্ধ পান। দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যদের কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে অপরাধ তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। হত্যাকাণ্ডের সম্ভাবনাসহ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

আরও পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিনুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে—সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা।

ভোরের আকাশ/সু.পা

বাগেরহাট, অর্ধগলিত মরদেহ

শেয়ার করুন: