শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় বসতঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা জব্দ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় তালাবদ্ধ বসতঘর থেকে আনুমানিক ১৫ লক্ষ টাকা মূল্যর প্রায় ৩০কেজি গাঁজা জব্দ করেছে থানা পুলিশ।

১ মে (শুক্রবার) রাতে মঠবাড়িয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের আরামবাগ এলাকার মাওলানা মঞ্জিল নামক বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাওলানা মন্জিল নামক বাড়িতে মাদক কেনাবেচার উন্মুক্ত বাজার বসে আসছে।

আরও পড়ুন

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমন গোপন তথ্য ছিল পুলিশের কাছে। সেই সূএ থেকেই মঠবাড়িয়া থানা পুলিশ মাওলানা মোঃ নাসিরের মালিকানাধীন মাওলানা মঞ্জিলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাড়ীর ভাড়াটিয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের সাজেদুল রহমান মজিদের তালাবদ্ধ একটি কক্ষ থেকে কসটেপ দিয়ে মোড়ানো ১৫ প্যাকেট গাজা  উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সু- কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

​ঘটনার সত্যতা স্বীকার করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। মাদক ব্যবসায়ীদের আটকে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ​তিনি আরও জানান, মঠবাড়িয়া উপজেলা কে মাদকমুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এঘটনার সাথে  জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/আ.র

১৫ লাখ টাকার গাঁজা জব্দ

শেয়ার করুন: