শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ ও প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । 

সোমবার (২৪ অগাস্ট ) সকলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৩ আসনের সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু। সভায় বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর ইউসিসিএ'র চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা রফিকুল ইসলাম বাচ্চু বলেন," মানুষ প্রাথমিক বিদ্যালয় থেকে কিন্ডার গার্ডেন কে বেটার মনে করছে।সেটা কেন মনে করছে আমি জানি না। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা অনেক কমেছে

আরও পড়ুন

নীলফামারীতে অবৈধ ইটভাটা বন্ধ ও ব্লক ইট নির্মাণে আলোচনা সভা

কিন্ডারগার্টেনের পাশাপাশি কওমী মাদরাসার প্রতি আগ্রহী হচ্ছে। তাই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী অনেক কমে গেছে। এটার উত্তরণ ঘটাতে হবে।ভালো ফলাফল করতে পারলে এ সমস্যা অনেক কমবে। এ বছর সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ রেখেছে। ৬০ টির বেশি জরাজীর্ণ ভবন আছে, অনেক বিদ্যালয়ে মাঠের সমস্যা রয়েছে। 

সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। এসময় তিনি শিক্ষকদের কে শিক্ষার মানোন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহবান জানান। অনুষ্ঠানে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়।

ভোরের আকাশ/রই
 

ডা রফিকুল ইসলাম বাচ্চু

শেয়ার করুন: