শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ৬:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‘চর জাগে, দেশ বাঁচে’ এই স্লোগানে কুড়িগ্রামে দুই দিনব্যাপী স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন শীর্ষক মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বেলা ১টায় কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জে অভিনন্দন কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম  কুদরত-ই খুদা।

মেলাটি মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি, সিআরইএ প্রকল্প, কুড়িগ্রাম সদরের আয়োজনে মেলায় বিভিন্ন পরিবেশবাদী পনেরোটি সংগঠন অংশগ্রহণ করে।

মেলায় অভিযোজন এক্সপো ও উদ্ভাবন ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা শীর্ষক আলোচনা সভায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সফি খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-ই খুদা, সাবেক সিভিল সার্জন আমিনুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সিআরইএ প্রকল্প সম্বন্বয়কারী লুৎফর রহমান প্রমুখ।

এ সময় বি.এম কুদরত-ই খুদা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে জানান, আজকের এ আয়োজন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চরাঞ্চলের কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উল্লেখ্য, মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি, সিআরইএ প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমাতায়নের লক্ষ্যে ২০২৩ সাল থেকে কাজ করে আসছে।

ভোরের আকাশ/জাআ

কুড়িগ্রামস্থানীয় উদ্ভাবন ও অভিযোজন মেলা

শেয়ার করুন: