শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা। শনিবার ও রবিবার (১৪ -১৫ মার্চ) সংস্থার নিজস্ব কার্যালয়ে প্রায় ২০০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোক্তার হোসেন সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিজি, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নোমান এবং কার্যকরী সদস্য ও  সাংবাদিক  এস এম আনোয়ারসহ সংস্থার অন্যান্য সদস্যরা।

মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা পরিষদ,কার্যনির্বাহী পরিষদ এবং কার্যকরী পরিষদ ও শুভানুধ্যায়ীদের আর্থিক সহায়তায়, প্রায় ২০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ প্যাকেট বিস্কুট টোস্ট, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মসুর ডাল, দুধ এবং ১ কেজি পেঁয়াজ।

এ সময় সংস্থার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিজি  বলেন,পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। আমরা চাই ঈদের আনন্দ সবাই সমানভাবে ভাগ করে নিক। ভবিষ্যতেও মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই। উপকারভোগীরা এ সময় মানব কল্যাণ সংস্থার সকল দাতা ও দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন।

এ সময় মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অতীতের ন্যায়  ভবিষ্যতেও আরো বড় পরিসরে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ভোরের আকাশ/এসএইচ

মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা

শেয়ার করুন: