শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রবীন্দ্র কাছারি বাড়িতে হামলার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি
সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে শাহনেওয়াজ নামে এক দর্শনার্থীর উপর হামলা ও তার স্ত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে কাছারি বাড়ির কাস্টোডিয়ান সহ ১০ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টার দিকে শাহজাদপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেন শাহজাদপুর উপজেলার রুপপুর নতুন পাড়া গ্রামের শাহনেওয়াজের স্ত্রী ছাবরিনা আক্তার সুইটি।

শাহজাদপুর আমলী আদালতের পেশকার আনোয়ার হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি গ্রহন করেছেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) কে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামীরা হলেন, শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ির কস্টোডিয়ান হাবিবুর রহমান, গ্রন্থাগার পরিচালক শরীফুজ্জামান সরকার, বিদ্যুৎ ও বাগান পরিচালক সিরাজুল ইসলাম, বাগান মালি শফিকুল ইসলাম, বাগান ও কাউন্টার পরিচালক মজিবুর রহমান, বাগান সিকিউরিটি গার্ড আব্দুল মমিন, শাহজাদপুর উপজেলার কাংলাকান্দা গ্রামের আজিজ শেখের ছেলে নুহ শেখ, ফরিদপুর জেলার হাদল গ্রামের বাবলু সরকার, পাবনা জেলার আমিনপুর গ্রামের আনিসুর রহমান ও নাটোর জেলার গুরুদাসপুর গ্রামের যেগেন্দ্রনগর গ্রামের রেজাউল। আসামীরা সবাই রবীন্দ্র কাছারি বাড়িতে কর্মরত আছেন।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, গত ৮ জুন মামলার বাদী ছাবরিনা আক্তার সুইটি তার স্বামী শাহনেওয়াজ ও ভাতিজা বোরহান সরকারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে রবীন্দ্র কাছারি বাড়িতে বেড়াতে যান। মোটরসাইকেল প্রবেশের সময় নিয়ম অনুযায়ী কাউন্টার পরিচালক টিকিটের টাকা গ্রহন করলেও কোন টোকেন প্রদান করেননি। আমরা (মামলার বাদী) সরল বিশ্বাসে ভিতরে প্রবেশ করে বেড়ানো শেষে বিকেল ৬টার দিকে বের হওয়ার সময় আসামীগন মামলার বাদীর কাছে টোকেন দেখতে চান। মামলার বাদী কোন টোকেন দেওয়া হয়নি বললে, আসামীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। মামলার বাদী ও তার স্বামী গালিগালাজ করতে নিষেধ করায় আসামীরা কাছারি বাড়ির মেইন গেট বন্ধ করে কাস্টোডিয়ানের হুকুমে আসামীরা মামলার বাদীর স্বামী শাহনেওয়াজকে লোহার পাইপ ও রড দিয়ে মারপিট করে আহত করে।এসময় মামলার বাদীর পড়নের কাপড় টানা হেছড়া করে শ্লীলতাহানী করে ও গলা থেকে চেইন ছিনিয়ে নেয়। পরে আসামীরা শাহনেওয়াজকে জোর পূর্বক তুলে নিয়ে কাস্টোডিয়ানের কক্ষে নিয়ে আটকে রেখে নির্যাতন করে এবং তার ব্যবহৃত এ্যান্ড্রোয়েট আইফোন ছিনিয়ে 
নিয়ে ভেঙ্গে ফেলে। পরে ঘটনাটি জানাজানি হলে শাহনেওয়াজের আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে এঘটনায় শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহন করেনি বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। যে কারনে আদালতে মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে।

এদিকে কাছারি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় কাস্টোডিয়ান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫০-৬০ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। 

এই মামলায় যৌথ বাহিনী ৫ জনকে গ্রেপ্তার করেছে।

ভোরের আকাশ/আজাসা

রবীন্দ্র কাছারি বাড়িসিরাজগঞ্জ

শেয়ার করুন: