শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে যত্রতত্র বিক্রি হচ্ছে ভিটামিন ও যৌন উত্তেজক সিরাপসহ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যত্রতত্র রাস্তার পাশে হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে নাম সর্বস্ব বিভিন্ন কোম্পানীর ওষুধ। চটকদার নামের এসব ওষুধের মধ্যে রয়েছে আমলকী প্লাস, আমলা, জিনসিং, ম্যাবসি, আনারমিন, ভিটা-ফাস্ট, পিউটন, আমটন, সিনকারা, সাফারুচি, পুদিনা-এস, জিরিয়ান, প্যানোপ্লেক্রা, জিমাভিট, এসপ্রভিট ও হিটন সিরাপসহ অ্যান্টিবায়োটিক, রুচি ও যৌন উত্তেজক বিভিন্ন ধরনের ট্যাবলেট।

কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই কতিপয় অসাধু ব্যবসায়ী হর হামেশাই রাস্তার পাশে হাটবাজারে বিক্রি করছেন নাম সর্বস্ব ভূইফোর অনেক কোম্পানীর ওষুধ। সোনারগাঁয়ের বিভিন্নস্থানে রাস্তার পাশে হাটবাজার ঘুরে দেখা যায় এসব ওষুধ বিক্রির চিত্র। প্রতিদিন রাস্তার পাশে হাটবাজারে পসরা সাজিয়ে বসা এসব দোকান থেকে কম দামে নকল ও ভেজাল ওষুধ কিনে একদিকে যেমন প্রতারিত হচ্ছেন, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন গ্রামঞ্চলের সহজ-সরল সাধারন মানুষ। প্রশাসনের নিয়ম অনুযায়ী ড্রাগ লাইসেন্স, সুর্নিদিষ্ট স্থান ও ফার্মেসি ছাড়া ওষুধের ব্যবসা পরিচালনা করা আইনত দন্ডনীয় অপরাধ। এছাড়া নির্দিষ্ট তাপমাত্রা, শুস্ক ও রোদমুক্ত স্থানে ওষুধ সংরক্ষণ করতে হবে। কিন্তু তা মানছেনা সোনারগাঁ উপজেলার বিভিন্ন হাট-বাজার, পথে-ঘাটে ও ফুটপাতে বসে ওষুধ বিক্রি করা অসাধু এসব ব্যবসায়ীরা।

আরও পড়ুন

জাপানে জেরা’র বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার কাঁচপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হাট-বাজারে ও পথে-ঘাটে প্রতিদিন বাহারি রঙের, চটকদার, নাম সর্বস্ব বিভিন্ন কোম্পানীর ওষুধ বিক্রি করছেন অসাধু কিছু ব্যবসায়ী। অপরদিকে, কিছু ব্যবসায়ী বাড়তি ক্রেতা আকর্ষণের জন্য রাস্তার পাশে হাট-বাজারে মাইক বাজিয়ে নাচ গানের মাধ্যমে মজমা জমিয়ে তাদের ওষুধের শতভাগ কার্যকারিতার নিশ্চয়তা দিয়ে এসব ওষুধ বিক্রি করছে। কম দামে এসব ওষুধ কিনে মানুষ একদিকে যেমন প্রতারিত হচ্ছেন, অন্যদিকে অজান্তেই কিডনি, লিভার, ফুসফুসে নানা রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন।

মেঘনা নিউটাউন এলাকার কবির হোসেন নামে একজন ফার্মেসি ব্যবসায়ী বলেন, উপজেলার কাঁচপুর থেকে শুরু করে মেঘনা নিউটাউন পর্যন্ত কিছু অসাধু ব্যক্তি মহাসড়কের পাশে রাস্তাঘাটে, হাটবাজারে নিয়মিত পসরা সাজিয়ে ও মজমা বসিয়ে তারা নানা রোগের চিকিৎসা দিচ্ছেন। স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায়, প্রকাশ্যে খোলা বাজারে বিভিন্ন অ্যান্টিবায়োটিক, যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট, ভিটামিন, ক্যালসিয়াম সিরাপসহ নানা ধরনের ওষুধ বিক্রি করছেন।  সোনারগাঁয়ের বিভিন্ন হাট-বাজারে, পথে-ঘাটে দিনদিন বেড়েই চলেছে অবৈধ এসব ওষুধের ব্যবসা। এতে স্থানীয় প্রশাসনের কোন ভূমিকা চোখে পড়ছেনা। অসাধু এসব ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে প্রশাসনিক ভাবে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। তাহলেই যত্রতত্র স্বাস্থ্য হানিকর এসব ওষুধ বিক্রি বন্ধ হয়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমজীবি একাধিক ক্রেতা বলেন, কিছু ওষুধ দেখতে তো একই রকম। ফার্মেসিতে যে ওষুধের দাম ২০০/৩০০ টাকা এখানে সেটা পাওয়া যায় মাত্র ১০০/১৫০ টাকায়। এখানকার তুলনায় ফার্মেসিতে ওষুধের দাম অনেক বেশি। আমরা সাধারন মানুষ, ওষুধ সম্পর্কে অতো কিছু বুঝিনা। কম দামে পাওয়া যায় বিধায় আমরা এখান থেকেই ওষুধ কিনি। উপজেলার মেঘনা নিউটাউনে একটি বহুতল বিপনী বিতানের সামনে বসা একজন ওষুধ বিক্রেতা বলেন, কিছু কোম্পানি তাদের নিজেদের প্রচারনার জন্য আমাদের দিয়ে রাস্তার পাশে হাট-বাজারে ওষুধ বিক্রি করায়। আমরাও বাড়তি কিছু আয় রোজগারের আশায় এসব ওষুধ বিক্রি করি। এছাড়া আমাদের বিক্রিত ওষুধ খেয়ে মানুষ উপকার পায় বলেই, এসব ওষুধে ক্রেতাদের আগ্রহ বেশি।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূইয়া জানান, রাস্তার পাশে কিংবা হাট-বাজারে পসরা সাজিয়ে কোনো ধরনের ওষুধ বিক্রির অনুমোদন নেই। গ্রামঞ্চলের সাধারন মানুষ এখনো সচেতন না হওয়ায়, অসাধু কতিপয় ব্যক্তি হয়তো তাদের সরলতার সুযোগ নিয়ে রাস্তার পাশে, হাট-বাজারে নাম সর্বস্ব কিছু কোম্পানীর ওষুধ বিক্রি করছে। রাস্তার পাশে, হাট-বাজারে বিক্রিত ওষুধের মধ্যে যে সকল উপাদান রয়েছে তা স্বাস্থ্য হানিকর।

যা খেয়ে হার্ট, লিভার, কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে। অসাধু এসব ওষুধ বিক্রেতাদের ভোক্তা অধিকার আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: