শিরোনাম
গঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রীরাজধানীর পল্লবীতে বাসে আগুনসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকাচাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীগঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রীরাজধানীর পল্লবীতে বাসে আগুনসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকাচাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাজীগঞ্জে পার্কিংয়ে থাকা পিকআপে অগ্নিসংযোগ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ৯:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
হাজীগঞ্জে পার্কিংয়ে থাকা পিকআপে অগ্নিসংযোগ
হাজীগঞ্জে পার্কিংয়ে থাকা পিকআপে অগ্নিসংযোগ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশিমপুর গ্রামে পার্কিং করা একটি পিকআপ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। তবে এই ঘটনায় হাজীগঞ্জ থানা পুলিশের কাছে কোন তথ্য নেই।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক সোহেল মিয়া এই তথ্য জানান। তিনি বলেন, সকালে স্থানীয় লোকজন তাকে জানালে ঘটনাস্থলে এসে এই পরিস্থিতি দেখেন। রাতে দুর্বৃত্তারা প্রথমে গাড়িটি চুরির চেষ্টা করে। পরে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। 

আগুনে গাড়ির সামনের কেবিন, ইঞ্জিন, সামনের গ্লাস ও ভেতরের অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়। পেছনের বডির কিছু অংশ টিকে থাকলেও তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। 

ঘটনার বিবরণ জানানোর পর হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভুঁইয়া বলেন, গাড়ি পুড়ে যাওয়ার কোন ঘটনার তথ্য তিনি পাননি এবং কেউ থানায় অভিযোগ করেননি।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: