শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সন্ত্রাসী ‘ছোট’ সাজ্জাদ রিমান্ডে স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ৫:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সন্ত্রাসী ‘ছোট’ সাজ্জাদ রিমান্ডে স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ
সন্ত্রাসী ‘ছোট’ সাজ্জাদ রিমান্ডে স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

চট্টগ্রামে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার হওয়া শীর্ষ ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল শুনানি শেষে এ আদেশ দেন। এদিকে আরও আটটি মামলায় সাজ্জাদকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত। অন্যদিকে তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। 

রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত এ আদেশ দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হজ।

এর আগে ৯ এপ্রিল তামান্নার আগাম জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মো. মাহবুব উল আলম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

জানা যায়, গত ১৫ মার্চ রাতে রাজধানীর বসুন্ধরা শপিংমল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। স্বামীকে গ্রেপ্তারের পর ফেসবুক লাইভে আসেন স্ত্রী তামান্না। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়। 

৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে তামান্না বলেন, ‘কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসবো। খেলা শুরু করছো তোমরা, শেষ করবো আমরা।’

এরপর গত ৮ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে তামান্নার ১ মিনিট ৫০ সেকেন্ডের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে স্বামী সন্ত্রাসী সাজ্জাদকে কোমরে রশি বেঁধে ঘুরিয়ে পুলিশের মাইকিংয়ের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতে মামলা করার হুমকি দেন তামান্না।

এদিকে, গত ২৯ মার্চ রাত ৩টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় জোড়া খুনের ঘটনায় ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাসহ ৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

রিমান্ড

শেয়ার করুন: