শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোংলায় যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ১১ জুন ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলায় যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলা
মোংলায় যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলা

মোংলা পৌর যুবদলের নেতা রাহাত হোসেন মুন্নার উপর মঙ্গলবার (১০ জুন) সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মোংলা  পৌর শহরের মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, সকালে আনুমানিক ৪-৫ জনের একটি সঙ্ঘবদ্ধ গ্রুপ যুবদল নেতা মুন্নাকে এলো পাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা প্রেরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান মুন্নার হাতে এবং মাথায় গুরুতর  আঘাত রয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে যুবদল নেতা  মুন্নার উপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে পুলিশ ও নৌ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

মোংলা থানার ওসি তদন্ত  মানিক চন্দ্র গাইন জানান, এ ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।  তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি।

তবে পুলিশের পক্ষ থেকে সিসি ফুটেজ দেখে দুষ্কৃতকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ভোরের আকাশ/আজাসা

যুবদল নেতামোংলা

শেয়ার করুন: