রূপসায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

খুলনার রূপসায় এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কাজদিয়া কেন্দ্রে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন রুপসা উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান।
বিএনপি'র আহ্বায়ক বলেন, আমাদের নেতা স্থানীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পির পক্ষ থেকে তারা শিক্ষার্থীদের খোঁজখবর নিতে এ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে কলম ও চকলেট প্রদান করা হয়।
এ শুভেচ্ছা বিনিময়কালে আরো উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপি'র সাবেক সদস্য সচিব মোঃ দিদারুল ইসলাম, খুলনা জেলা জাসাসের যুগ্ন -আহবায়ক মতিউর রহমান মামুন, শফিকুর রহমান ডালিম, রূপসা উপজেলা মহিলা দলের যুগ্ম- আহবায়ক নাদিরা সুলতানা শিখা, বিএনপি নেতা গোলাম রাব্বানী, মাসুদ মির, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী জাকারিয়া প্রমুখ।
ভোরের আকাশ/নি