জীবননগর রায়পুরে দুই মাস ধরে খুড়ে রাখা হয়েছে রাস্তা, বৃষ্টিতে চলাচলে চরম ভোগান্তি

জীবননগর উপজেলার রায়পুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিক থেকে বারুইপাড়া পযর্ন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খুড়ে ফেলে রেখেছে ঠিকাদার অহেদ আলী। প্রায় দুই মাস ধরে এমন অবস্থায় পড়ে থাকা এ সড়কটি প্রবল বৃষ্টিতে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
স্থানীয়রা জানিয়েছেন, সামান্য বৃষ্টিতে রাস্তা পিছলে হয়ে যায় এবং হাঁটাচলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে শিশু, বৃদ্ধা ও রোগীদের জন্য এ রাস্তা চলাচল করতে খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছেন রাস্তায় চলাচলে দুর্ভোগের কারণে ঠিক সময় মত স্কুলে পৌঁছাতে আমাদের বিঘ্নের মুখে পড়তে হচ্ছে। অসুস্থ রোগীদেরকে হাসপাতালে নিতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
এছাড়াও কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে বা বাড়িতে নিতে পারছেনা, ফলে তারা আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ রাস্তা দিয়ে মোটরসাইকেল ও ভ্যান গাড়ি একেবারে চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রতিদিন কর্মস্থলে যাতায়াতকারী সাধারণ মানুষকে কাদা মাড়িয়ে কষ্ট করে চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, গত দুই মাস রাস্তা ঠিক করে ফেলে রাখা হয়েছে এ কাজের কোন অগ্রগতি নেই, একটু বৃষ্টি হলেই রাস্তায় কাদায় ভরে যায়, তখন চলাচল করতে একেবারে অসম্ভব হয়ে পড়ে।
ভোরের আকাশ/এসএইচ