শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি দেশে বেকারত্ব দূরীকরণে কাজ করবে: লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ৪:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে তরুণরা কারিগরি শিক্ষাসহ উচ্চ শিক্ষা অর্জন করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কর্মসংস্থান তৈরি করার জন্য বিএনপি সচেষ্ট রয়েছে। দেশের বেকার তরুণদের সম্পদে পরিণত করার জন্য বিএনপি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যেসব তরুণরা চাকুরীর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে সর্বাধিকভাবে সহযোগিতা করা হবে। বেকার যুবকদের কারিগরি শিক্ষা প্রদান করে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক সহযোগিতা করে বেকারত্ব দূরীকরণের কাজ করবে বিএনপি।

শুক্রবার সন্ধ্যায় মদন উপজেলার পাবলিক হল মাঠে গণ সংবর্ধনা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান আমার উপর আস্থা রেখে নেত্রকোনা- ৪ (মদন- মোহনগঞ্জ-ও খালিয়াজুরী) আসনে ধানের শীষের কান্ডারী হিসেবে আমাকে মনোনীত করেছেন। আমি জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ। বিগত ১৭ বছর আমার নির্বাচনী এলাকার নেতা কর্মী এবং জনসাধারণ আমাকে যে ভালোবাসার দিয়েছে সে ভালোবাসার প্রতিদান হিসেবে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন।

বাবর আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে আমাকে ১৭ বছর কারাগাওে রেখেছে। এরচেয়েও বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনে তিনি তার ছোট ছেলেকে হারিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসনে রেখেছে। আজ দেশের জনগণ ও ছাত্রজনতা তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে ও মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- মদন উপজেলা বিএনপি সাধারণ ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ। অন্যদেও মাঝে বক্তব্য দেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও জেলা বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি, মদন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদিও, নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

লুৎফুজ্জামান বাবরনেত্রকোনাবিএনপি

শেয়ার করুন: