বাসাইলে জামায়াতের পুনর্নির্বাচিত আমীর আফজাল হোসেন ও সেক্রেটারি আমিনুল ইসলাম

টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর পদে ভোটের মাধ্যমে পুনরায় আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া শুরা সদস্যদের মধ্য থেকে সেক্রেটারি পদে আমিনুল ইসলাম খানকে পুনরায় মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে উপজেলা আমীর এবং ৭ জন মজলিসে শুরা সদস্য নির্বাচিত করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, জেলা নির্বাচন পরিচালক শহিদুল ইসলাম এবং টাঙ্গাইল সদর উপজেলা শাখার আমীর ইকবাল হোসেন বাদল প্রমুখ।
নির্বাচন শেষে নবনির্বাচিত দায়িত্বশীলদের দেশ ও জাতির কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান অতিথিবৃন্দ।
ভোরের আকাশ/সু.পা