শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইভটিজিং রোধে ইউএনও'র অভিযান, ৩ জনকে জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়ায় ইভটিজিং প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।  শিক্ষক ও অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার (৪ আগস্ট) বিকেলে আকস্মিক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

বিকেল ৪টার দিকে ছমদিয়া পুকুরপাড়, জলিলের দোকান, করাইয়ানগর, পৌরসভার কলেজ রোডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে অভিযান চালানো হয়।

এ সময় তিন মোটরসাইকেল আরোহীকে আটক করে তাদের কাগজপত্র পরীক্ষা করা হয়।  বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়।  একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে অকারণে ঘোরাফেরা না করার জন্য সতর্ক করা হয়।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন,“শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।  যেখানে ইভটিজিং হবে, সেখানেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রীরা যেন নিশ্চিন্তে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে, সে পরিবেশ তৈরি করতে আমরা বদ্ধপরিকর।”

অভিযান শেষে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ ইউএনও’র এ উদ্যোগকে স্বাগত জানান।  তারা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

ভোরের আকাশ/জাআ

ইউএনওজরিমানাইভটিজিং

শেয়ার করুন: