শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘মুক্তিযোদ্ধাদেরকে শহীদ জিয়ার দেওয়া পুকুর নিয়ে ষড়যন্ত্র চলছে’

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
‘মুক্তিযোদ্ধাদেরকে শহীদ জিয়ার দেওয়া পুকুর নিয়ে ষড়যন্ত্র চলছে’
‘মুক্তিযোদ্ধাদেরকে শহীদ জিয়ার দেওয়া পুকুর নিয়ে ষড়যন্ত্র চলছে’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রদত্ত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধাদের নামে লিজকৃত কানাহার পুকুর নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এক মতবিনিময় সভা গত বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আইয়ুব আলী আকন্দের সভাপতিত্বে শুরুতে কোরআন তেলোয়াত করেন আব্দুল হাই মোল্লা। গীতা পাঠ করেন রঞ্জিত। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মনসুর আলী সরকার।

মুক্তিযোদ্ধা সংসদের আমন্ত্রনে তৎকালীন প্রেসিডেন্ট জিয়া ১৯৭৮ সালের ২২ মে ফুলবাড়ীতে সফরকালে কানাহার পুকুরটি মুক্তিযোদ্ধাদের নামে লীজ প্রদান করেন। পরবর্তীতে পুকুরের পশ্চিম পাড় সংস্কার করা হয়। এখানে একটি ঘাট, একটি হাফেজিয়া মাদ্রাসা, মুর্দা ঘর ও ঈদের নামাজ ও জানাজার মাঠ স্থাপন করা হয়।

পরে সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরেন এছারউদ্দীন ও আব্দুল হাই মোল্লা। তারা বলেন, ফুলবাড়ীর কথিত সংবাদকর্মী মো. হারুন কানাহার পুকুর নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। মো. হারুন পুকুরের কেয়ার টেকার শফিকুর ইসলানের (বুলু) কাছ থেকে ২৫ হাজার টাকার উৎকোচ গ্রহণ করেন। টাকা নেওয়ার পরেও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেন, যা অত্যন্ত দুঃখ জনক। এসব কর্মকান্ডের তীব্র নিন্দা জানান উপজেলার মুক্তিযোদ্ধারা।

আরও বক্তব্য রাখেন সমন্বয় ও লিয়াজু কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম, আলী শাহ, আবুল কাশেম, জামাল উদ্দীন। সভা পরিচালনা করেন আবুল কাশেম। সভায় ৫ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: