শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পহেলা বৈশাখকে কেন্দ্র করে জোরদার নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিনজন সশস্ত্র মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

সোমবার (১৪ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে টেকনাফ মডেল থানার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বড় মাদকের চালান হাতবদলের প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. রাশেদ ওরফে রাসেল (২৫), মো. সোহেল উদ্দিন ওরফে লালু (২৩) এবং এহসান উল্লাহ (২৫)। অভিযানকালে তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি বড় রামদা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, তারা সীমান্ত দিয়ে আসা মাদকের বড় চালান নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করতেন। তাদের বিরুদ্ধে মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক অভিযোগ রয়েছে।

র‍্যাব-১৫-এর এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো অপরাধচক্র যাতে সুযোগ নিতে না পারে, সে লক্ষ্যে আমাদের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গ্রেফতারকৃতরা বড় ধরনের মাদক চালানের নিরাপত্তায় নিয়োজিত ছিল। পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮ ও দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

টেকনাফ

শেয়ার করুন: