শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে টেকনাফে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে। সফর ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিশ্চিত করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন।

জানা গেছে, আগামী ১৪ এপ্রিল নির্ধারিত সফরকে সামনে রেখে জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টেকনাফে বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছে। এ সময় টেকনাফের এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্ভাব্য সভাস্থল ঘুরে দেখা হয়।

পরিদর্শনকালে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক, ওসিসির প্রোগ্রাম অফিসার নাশিদুল ইসলাম আল ফারুকী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, উপজেলা পরিষদের সি.এ ছৈয়দ হোছাইন মামুনসহ অন্যান্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতায় অনুষ্ঠানটি সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সফরের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। কৃষি ও কৃষকের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ সফরের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, প্রথম ধাপে টেকনাফ উপজেলার ১,৬৯৮ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে। পরবর্তীতে উখিয়া ও টেকনাফের সকল কৃষককে এই সুবিধার আওতায় আনা হবে।

ভোরের আকাশ/সুমন

প্রশাসনের প্রস্তুতি

শেয়ার করুন: