শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ইব্রাহিম সভাপতি ও হাবিবুর সম্পাদক নির্বাচিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

উৎসব মূখর পরিবেশে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বিজ্ঞানী সমিতির (ব্রিসা) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে  রাইস ফার্মিং সিস্টেমস্ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইব্রাহিম সভাপতি এবং ফলিত গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবিএম আনোয়ার উদ্দিন (মাছুম) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কৌলি সম্পদ ও বীজ বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাইস ফার্মিং সিস্টেমস্ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন-অর-রশিদ। সমাজ কল্যাণ সম্পাদক পদে হাইব্রিড রাইস বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আফসানা আনছারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে উদ্ভিদ প্রজনন বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন (বিনা প্রতিদ্বন্দিতায়) ফলিত গবেষনা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাঈদ হোসেন।

কার্যকরী সদস্য পদে (প্রধান কার্যালয়) নির্বাচিত হয়েছেন হাইব্রিড রাইস বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনোয়ারা আক্তার, উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবিএম জাহিদ হোসেন, উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রুহুল আমিন সরকার, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ.টি.এম. সাখাওয়াত হোসেন। কার্যকরী সদস্য পদে (আঞ্চলিক কার্যালয়) নির্বাচিত হয়েছেন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মোহাম্মদ এখলাছুর রহমান, কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান ড. মো. মাহবুবুর রহমান দেওয়ান।

সকাল ১০টায় ব্রি মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে দুপুর ১টা পর্যন্ত। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন খামার যস্ত্রপাতি ও রক্ষণাবেক্ষণ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. দুররুল হুদা। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রশিক্ষণ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. শাহাদাত হোসেন এবং ফলিত গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার।

নবনির্বাচিত কমিটি ধান গবেষণা কার্যক্রমকে আরও উন্নত করা, বিজ্ঞানীদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গবেষণার পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

ভোরের আকাশ/এসএইচ
 

ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচন

শেয়ার করুন: