শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাণীনগরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫, ৩:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাণীনগরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প
রাণীনগরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প

বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের আয়োজনে নওগাঁর রাণীনগরে বাংলাদেশ সেনাবাহিনীর একদিনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মে) সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় চক্ষু, গাইনি, চর্ম, মা ও শিশুসহ বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা সেবা প্রদান করেন।

এসময় বিভিন্ন প্রায় ১৪২৭ রোগীকে চিকিৎসা প্রদান করেন এতে পুরুষ রোগী ছিল ৫৬৪ জন এবং মহিল রোগী ছিল ৮৬৩ জন। সেই সাথে ফ্রি ঔষধ প্রদান করেন। এবং ১৪ জন চক্ষু রোগীকে অপারেশনের জন্য সিলেক্ট করেন, যাদের পর্যায়ক্রমে অপারেশন করবেন।

২৫ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রকিব উদ্দিন মজুমদার এমসিপিএস, ডিএফএম, এএমসি জানান, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় রোববার রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৬জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের চিকিৎসা প্রদানসহ প্রায় ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।  এছাড়া জটিল রোগীদের অন্যান্য চিকিৎসাসহ অপারেশনের ব্যবস্থাও রয়েছে। বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে এবং ১১পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

তমেজ উদ্দীন (৬৫), ফরেজ আলী ফকির (৭২), মেরিনা আক্তার (২৪), সাজ্জাদ হোসেন (৩৫) সহ ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভোরের আকাশ/এসআই

আবাদপুকুর উচ্চ বিদ্যালয়চিকিৎসা ক্যাম্পসেনানিবাসের

শেয়ার করুন: