রূপগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করলেন নুরনবী ভূইয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নুরনবী ভূইয়া।
শনিবার (৮ আগস্ট) তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে এসব উন্নয়ন কাজের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় সড়ক, ড্রেনেজ,মসজিদ,মাদরাসা,কবরস্থান, মন্দিরসহ চলমান বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান ও অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন।
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শরীফ মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি প্রশাসক নুরনবী ভূইয়াকে চলমান কাজের অগ্রগতি ও এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত করেন।
রূপগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী বাসির উদ্দিন বাচ্চু,ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল,ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক জিন্নত আলি, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিক উদ্দিন রফিক,উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক আলম খান,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল, উপজেলা বিএনপির নির্বাহী সম্পাদক আনোয়ার। ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়া,শ্রমিক দল নেতা আব্দুর রহমান, আব্দুল করিম প্রমূখ।
ভোরের আকাশ/এনউব