শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় নকল শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৫, ৩:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় নকল শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা
চুয়াডাঙ্গায় নকল শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা

চুয়াডাঙ্গা পৌর শহরের নিচের বাজারে  তদারকি ও অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নকল শিশু খাদ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  চার বস্তা ভেজাল শিশু খাদ্য জব্দ এবং ৭ দিনের জন্য বন্ধ করা হয় ওই প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (০৮ মে) বেলা ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন ।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার নিচের বাজারে অভিযান পরিচালন করা হয়। এসময় মেসার্স তাজমুল স্টাের নামক প্রতিষ্ঠানে বিপুল পরিমানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর শিশু খাদ্য পাওয়া যায়। পরে নকল ও ভেজাল শিশু খাদ্য বিক্রয় করা অপরাধে মেসার্স তাজমুল স্টােরের মালিক তাজমুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা হয় ৪ বস্তা ভেজাল শিশু খাদ্য এবং ৭ দিনের জন্য বন্ধ ঘোষনা করা হয় ওই প্রতিষ্ঠান। পরে জব্দকৃত ভেজাল শিশু খাদ্য ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, সদর স্যানেটারী ইনসপেক্টর, ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহমান সহ জেলা পুলিশের একদল সদস্য। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: